সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবু বক্কার সিদ্দিক (১২) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মেঘুল্লা এলাকায় যমুনা নদীর শাখায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু বক্কার সিদ্দিক চালা গ্রামের শাহীন আব্দুল্লাহর ছেলে ও চালা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।